News Flash

  • Home
  • দিনের খবর
  • পাটনায় রেল হাসপাতালে আগুন-আতঙ্ক! দগ্ধ ও আহত বেশ কয়েকজন
Image

পাটনায় রেল হাসপাতালে আগুন-আতঙ্ক! দগ্ধ ও আহত বেশ কয়েকজন

পাটনা, ১৯ আগস্ট (হি.স.): আগুন লাগল পাটনা জংশন রেল হাসপাতালে। সোমবারের এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন রোগীও রয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হাসপাতালের প্রথম তলায় স্টোরেজ রুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। প্রচুর ভিড়ের কারণে হাসপাতালে অসুবিধার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের।এই হাসপাতালে কমপক্ষে ১৫০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত রোগী সুরক্ষিত রয়েছেন। শেষ খবর অনুযায়ী, আগুন আয়ত্তে এসেছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top