News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক সুশান্ত দেবকে রাখী পড়ালেন মহিলা মোর্চার নেত্রীরা
Image

বিধায়ক সুশান্ত দেবকে রাখী পড়ালেন মহিলা মোর্চার নেত্রীরা

চড়িলাম,প্রতিনিধি, ১৯ আগস্ট।।
বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও রাখী বন্ধন উৎসব পালন করা হয়। সোমবার সকালে মহিলা মোর্চার কার্যকর্তারা স্থানীয় বিধায়ক সুশান্ত দেবের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যা সুমিত্রা দাস, বিশালগড় মন্ডলের মহিলা মোর্চার কার্যকর্তা স্মৃতি দেবনাথ,মহিলা মোর্চার সম্পাদিকা সুমনা ভৌমিক, ভাবনা দেবনাথ,অতসী দাস, রিমি ঘোষ, রুপালি দে, সোমা সাহা  প্রমূখ।

এরপর বিজেপির বিশালগড় মণ্ডল কার্যালয়ে বিজেপি কার্যকর্তাদের হাতে রাখি পরিয়ে দেন মহিলা মোর্চার কার্যকর্তারা। এরপর সীমান্তে নিরাপত্তার বিএসএফ  এর কাজে যুক্ত জওয়ানদের রাখি পরিয়ে দেন তারা। বৃষ্টির কারণে এবছর মহিলা মোর্চার কার্যকর্তারা  সার্বজনীনভাবে রাস্তায় বেরিয়ে রাখি পড়াতে পারেননি।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top