News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ ও বিএসএফ-র যৌথ অভিযানে এক লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, আটক এক
Image

পুলিশ ও বিএসএফ-র যৌথ অভিযানে এক লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, আটক এক

আগরতলা, ১৯ আগস্ট: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ ও বিএসএফ। এক বাড়িতে অভিযান চালিয়ে ১০০০ ইয়াবা ট্যাবলেট, ১৪ টি ব্রাউন সুগারের কৌটা, একটি মোবাইল এবং নগদ ৪০০০ টাকা উদ্ধার করা হয়েছে। সাথে বাড়ির মালিক কে আটক করা হয়েছে। 

আমতলী এস ডি পি ও শংকর চন্দ্র দাস জানিয়েছেন, গভীর রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে খবর আসে আমতলী থানার অন্তর্গত নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে ওই এলাকার ইব্রাহিম মিয়া আমতলী থানার পুলিশ এবং ৪২ নং ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী যৌথ অভিযান চালিয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে ১০০০ ইয়াবা ট্যাবলেট, ১৪ টি ব্রাউন সুগারের কৌটা, একটি মোবাইল এবং নগদ ৪০০০ টাকা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, বাড়ির মালিককে আটক করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আজ দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত নেশা সামগ্রী গুলির আনুমানিক বাজার মূল্য এক লক্ষাধিক টাকা হবে। 

এস ডি পি ও শংকর চন্দ্র দাস জানিয়েছেন,  যুব সমাজ থেকে ফিরিয়ে আনতে পুলিশ বিশেষভাবে সক্রিয় রয়েছে  এবং এই ধরনের অভিযান পুলিশ সব সময় জারি রাখবে। পুলিশের ধারণা অভিযুক্তকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসা করলে নেশা ব্যবসার মূল মাস্টারমাইনদের চিহ্নিত করে আটক করা সম্ভব হবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top