News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলা ফুটবলে স্মরণীয় নাম গোষ্ঠ পাল, রক্ষণে খেলার জন্য ছিল খ্যাতি
Image

বাংলা ফুটবলে স্মরণীয় নাম গোষ্ঠ পাল, রক্ষণে খেলার জন্য ছিল খ্যাতি

কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): গোষ্ঠ পাল ছিলেন একজন বিখ্যাত বাঙালি ফুটবলার। বাংলার ফুটবলে স্মরণীয় এক নাম। রক্ষণে খেলার জন্য তিনি খ্যাতিলাভ করেছিলেন। গোষ্ঠ পাল বাংলাদেশের নড়িয়ার ভোজেস্বর গ্রামে ১৮৯৬ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করেন। বাবা শ্যামলাল পাল ব্যবসায়ী হলেও তিনি ব্যবসায়ী হননি। ফুটবলকে ভালোবেসে তিনি ফুটবলারই হয়েছিলেন। গোষ্ঠ পাল ফুটবল খেলে উপমহাদেশে সেই বিংশ শতাব্দীতে নাম কুড়ালেও কখনোই বাংলাকে ভোলেননি। তিনি কলকাতার “সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশন”-এ স্কুলজীবন কাটিয়েছেন। তাঁর আত্মজীবনীতেও তিনি বারবার লিখেছেন বাংলার কথা, তৎকালীন পূর্ব বাংলার (বর্তমানে বাংলাদেশ) কথা। গোষ্ঠ পাল ছোটবেলা থেকেই ফুটবল খেলা আরম্ভ করেছিলেন। ১৯০৭ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি কলকাতার কুমোরটুলি ক্লাবে যোগ দেন। সেখানে খেলেছিলেন ১৯১৩ সাল পর্যন্ত। মোহনবাগানের খেলোয়াড় রাজেন সেনের সাহায্যে তিনি ১৯১২ সালে মোহনবাগান ক্লাবে যোগ দেন। এর আগের বছরই মোহনবাগান বিদেশীদের হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল। মোহনবাগানের হয়ে তিনি প্রথম খেলেন ১৯১৩ সালে। ২৩ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন।১৯২১ সাল থেকে তিনি টানা পাঁচ বছর বাগানের অধিনায়ক ছিলেন। ১৯২০ সালে ইস্টবেঙ্গল একটাই টুর্নামেন্ট হারকিউলিস কাপে খেলে। সেবার মোহনবাগান থেকে তাকে হায়ারে নিয়েছিল ইস্ট বেঙ্গল এবং চ্যাম্পিয়নও হয় লাল-হলুদ।১৯২৪ সালে তিনি ভারতীয় জাতীয় দলেরও অধিনায়কত্ব পান। খেলতেন রাইট ব্যাক পজিসনে। খেলার সময় বুটপরা ইউরোপিয়ান খেলোয়াড়দের তিনি খালি পায়ে খেলে প্রতিরোধ করতেন। ভারতীয় দল নিয়ে ১৯৩৩ সালে তিনি সিংহলে (বর্তমান শ্রীলঙ্কা) যান। তিনি ফুটবলের পাশাপাশি হকি, ক্রিকেট ও টেনিসও খেলতেন। ১৯৩৫ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। ১৯৬২ সালে প্রথম ফুটবলার হিসেবে পদ্মশ্রী পুরস্কার পান গোষ্ঠ পাল। পরবর্তীকালে তাঁর নামে ডাকটিকিট বেরিয়েছে, রাস্তার নামকরণ হয়েছে। ১৯৭৬ সালের ৮ এপ্রিল। ‘ফুটবল দেবতা’ সে দিন হারিয়ে গিয়েছিলেন চিরঘুমের গভীরে।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top