News Flash

  • Home
  • খেলা
  • রাখাল শীল্ডের দুটি কোয়ার্টার ফাইনালে আজ বীরেন্দ্র-লালবাহাদুর, জুয়েলস-পুলিশ
Image

রাখাল শীল্ডের দুটি কোয়ার্টার ফাইনালে আজ বীরেন্দ্র-লালবাহাদুর, জুয়েলস-পুলিশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাখাল শীল্ডের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। ঘোষিত সূচি অনুযায়ী বীরেন্দ্র ক্লাব বনাম লাল বাহাদুর ব্যায়ামাগারের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আজ, সোমবার অনুষ্ঠিত হচ্ছে না। বৃষ্টি জনিত কারণে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবারের ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। আগামীকাল বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ‌ এদিকে, আগামীকাল সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামেই নির্ধারিত সুচি অনুযায়ী জুয়েলস এসোসিয়েশন বনাম পুলিশ রিক্রিয়েশন ক্লাবের মধ্যে অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুটি ম্যাচের বিজয়ী দুই দল সেমিফাইনালে উন্নীত হবে। বীরেন্দ্র-লালবাহাদুর ম্যাচের বিজয়ী দল আগামী ২২ আগস্ট প্রথম সেমিফাইনালে এগিয়ে চলো সংঘের মুখোমুখি হবে। এছাড়া, জুয়েলস-পুলিশ ম্যাচের বিজয়ী দল ২৩ আগস্ট, শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে খেলবে। ফাইনাল ম্যাচ হবে ২৬ আগস্ট সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামেই। উল্লেখ্য, প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে বীরেন্দ্র ক্লাব দুই-এক গোলের ব্যবধানে নাইন বুলেটস কে, লাল বাহাদুর ব্যায়ামাগার ন্যূনতম গোলে টাউন ক্লাব কে পরাজিত করে সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া, জুয়েলস অ্যাসোসিয়েশন ৪-১ গোলের ব্যবধানে ত্রিবেণী সংঘ কে এবং পুলিশ রিক্রিয়েশন ক্লাব ন্যূনতম গোলে ব্লাডমাউথ ক্লাবকে নক আউট করে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top