News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ১১৬ তম জন্ম জয়ন্তী উদযাপিত
Image

তেলিয়ামুড়ায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ১১৬ তম জন্ম জয়ন্তী উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ আগস্ট:
তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার এর উদ্যোগে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের সহযোগিতায় খোয়াই জেলাভিত্তিক আধুনিক ত্রিপুরার রুপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদূর দেববর্মনের ১১৬ তম জন্ম জয়ন্তী উদযাপিত হয় যথাযথ মর্যাদায়।

সোমবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন এবং বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে শুভ সূচনা করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ বনিক, তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম বিশ্বজিৎ মজুমদার, তেলিয়ামুড়া কালচারেল এবং যুব বিভাগের সভাপতি (তেলিয়ামুড়া পৌর পরিষদের)  অচিন্ত ভট্টাচার্য, তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মিঠন দত্ত সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া  পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান  মধুসূদন রায়।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল  ৯টায় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের নিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর এর জীবন নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের  চেয়ারম্যান রুপক সরকার বীর বিক্রম এর জীবন এবং উনার চিন্তা ধারা সহ ত্রিপুরা রাজ্যের শিক্ষা, শিল্প স্তাপত্ব, এবং পর্যটন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের দ্বারা মহারাজার প্রতি প্রকৃত সম্মানের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম কিশোরের জীবনের উল্লেখযোগ্য দিক সম্পর্কে একটি তথ্য চিত্র তুলে ধরা হয়, যা উপস্থিত ছাত্র ছাত্রী দের আকৃষ্ঠ করে। এদিনের এই অনুষ্ঠানে  বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রী , শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন অংশের শ্রোতা দর্শকের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top