News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রেন থেকে পড়ে গিয়ে জখম মহিলা; সুভাষগ্রামে বিক্ষোভ, ছুটির দিনে ভোগান্তি
Image

ট্রেন থেকে পড়ে গিয়ে জখম মহিলা; সুভাষগ্রামে বিক্ষোভ, ছুটির দিনে ভোগান্তি

সুভাষগ্রাম, ১৮ আগস্ট (হি.স.): রবিবাসরীয় সকালে ট্রেন অবরোধের জেরে দুর্ভোগ পড়লেন শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীরা। এদিন সকালে সুভাষগ্রাম স্টেশনে বিক্ষোভ দেখান বহু যাত্রী। ফলে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। আবার সুভাষগ্রাম স্টেশন থেকে ট্রেনে উঠতে গিয়ে চোট পেয়েছেন এক মহিলা।ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, রবিবার সকালের দিকে শিয়ালদহগামী আপ বারুইপুর লোকাল বাতিল করা হয়েছে। তারই প্রতিবাদে সকাল প্রায় ছ’টা থেকে সুভাষগ্রাম স্টেশনে ট্রেন অবরোধ করেন যাত্রীরা। প্রথমে মহিলা যাত্রীরা, পরে অন্যান্য যাত্রীরাও রেল অবরোধ করেন। অবরোধের কারণে বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। যদিও শিয়ালদহ থেকে সোনারপুর ও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top