News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে যান চালকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিলেন ট্রাফিক এসপি

শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে যান চালকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিলেন ট্রাফিক এসপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট:
নাগেরজলা এবং বটতলা ট্রাফিক ব্যবস্থা নিয়ে রবিবার যানচালকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল। এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী ও  ট্রাফিক এসপি মানিক দাস। 

রাজধানীর নাগেরজলা এবং বটতলা ট্রাফিক ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে  যান চালকদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল। মূলত যানজট থেকে শহরকে মুক্ত করা এবং যত্রতত্র পার্কিং ব্যবস্থা গড়ে না তোলার বিষয়টি নিয়েও মত বিনিময় সভায়  আলোচনা করা হয়।

এই মত বিনিময় সভায়  ট্রাফিক এস পি মানিক দাস, টি আর টি সির চেয়ারম্যান বলাই গোস্বামী,  শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্নান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন এর কার্যকর্তারা মিটিংয়ে উপস্থিত থেকে যানজটের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

শহরে  সিগন্যালের যান্ত্রিক  ত্রুটির বিষয়টিও আলোচনায় স্থান পায়। রবিবার এক সাক্ষাৎকারে ট্রাফিক এসপি মানিক দাস বলেন নাগেরজলা ও বটতলায় যেভাবে আজ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে  জিবি বাজার, রাধানগর, মঠচৌমুহনি সহ রাজধানীর বিভিন্ন স্থানে যানজট মুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের বিষয়টি নিয়ে এ ধরনের মতবিনিময় সভা করা হবে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top