News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি করের ঘটনায় ফের তোপ পুনাওয়ালার, বললেন তৃণমূল সরকার প্রমাণ নষ্ট করেছে
Image

আর জি করের ঘটনায় ফের তোপ পুনাওয়ালার, বললেন তৃণমূল সরকার প্রমাণ নষ্ট করেছে

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডে ফের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হলের বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। রবিবার শেহজাদ বলেছেন, “আর জি কর মেডিক্যাল কলেজে ভাঙচুরকারী গুন্ডাদের ধরার পরিবর্তে, তাঁরা নাগরিকদের, ডাক্তারদের, বিরোধীদের দমন করছে। তৃণমূল সরকার প্রমাণ নষ্ট করার সঙ্গে জড়িত।”বিরোধীদের ইন্ডি জোটের সমালোচনা করে শেহজাদ বলেছেন, “তাঁরা সংবিধান বাঁচানোর কথা বলে কিন্তু রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা চতুর্বেদী ইন্ডি জোটের এই সব নেতারা চুপ। তাঁদের কারোরই কিছু বলার নেই। ৪৩ জন চিকিৎসককে বদলির যে নির্দেশ জারি করা হয়েছিল তাও প্রত্যাহার করা হয়েছে এবং তাঁরা বলছেন এটি একটি রুটিন নির্দেশ ছিল। কেন তারা নির্দেশ প্রত্যাহার করছে? এটা ডাক্তারদের ভয় দেখানোর জন্য করা হয়েছে।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top