News Flash

  • Home
  • দেশ
  • “মুখ্যমন্ত্রীর লৌহমুষ্ঠিতে যেন স্পষ্টভাবে জং ধরেছে”, প্রতিবাদে নাড্ডা

“মুখ্যমন্ত্রীর লৌহমুষ্ঠিতে যেন স্পষ্টভাবে জং ধরেছে”, প্রতিবাদে নাড্ডা

কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): আরজিকর হাসপাতালে নির্যাতিতার ধর্ষণ ও হত্যা এবং সেটিকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

রবিবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “তৃণমূলের অধীনে পশ্চিমবঙ্গ নারী-বিরোধী, যুব-বিরোধী এবং গণতন্ত্রবিরোধী। মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণের দেখভালে ব্যর্থ হয়েছেন।  তিনি এমন একটি প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন যা দায়িত্ব নিয়ে লুটপাট করছে। তাঁর লৌহমুষ্ঠিতে যেন স্পষ্টভাবে জং ধরেছে, সাঙ্ঘাতিকভাবে জং ধরেছে।

প্রসঙ্গত, আরজিকর-কান্ডের প্রতিবাদে গত ক’দিনে নানা হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন, বিভিন্ন জায়গায় প্রতিবাদ, সমাবেশ চলছে। এর সঙ্গে রবিবার যুক্ত হয় যুবভারতী ক্রীড়াঙ্গণের সামনে অশান্তি।  উল্টোডাঙার মোড়, কৈখালির মোড়, রুবির মোড়ে অনেক বিক্ষোভকারীকে আটকে দেয় পুলিশ। সে সব জায়গায়ও প্রতিবাদ শুরু হয়। পুলিশ ক্রীড়াঙ্গণের সামনে থেকে মিছিল বার করতে উদ্যত সমবেত প্রতিবাদীদের হটাতে লাঠি চালায়। বেশ কয়েকজনকে আটক করে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top