News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট: সুখেন্দুশেখরকে তলব পুলিশের
Image

আর জি কর নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট: সুখেন্দুশেখরকে তলব পুলিশের

কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডে পুলিশ কমিশনারকে হেফাজতে নেওয়ার দাবি করেছিলেন সুখেন্দুশেখর রায়। ঘটনাচক্রে তারপরেই তৃণমূল সাংসদকে তলব করল পুলিশ। অন্তত এমনটাই খবর সূত্রের। জানা যাচ্ছে, তিনি নাকি ভুয়ো পোস্ট করেছিলেন। সেই কারণেই এই তলব।

উল্লেখ্য, রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সরাসরি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারের হেফাজত চেয়ে বসেন। সুখেন্দুশেখর দাবি করেন, আর জি কর কাণ্ডে বহু প্রশ্নের উত্তর অজানা। যা বলতে পারবেন মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনার। তৃণমূল সাংসদ বলেছেন, সিবিআইয়ের উচিত এদের হেফাজতে নিয়ে জেরা করা। সুখেন্দুশেখরের প্রশ্ন, কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩ দিন পেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে গেল স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, এই দুজনকে হেফাজতে নিক সিবিআই, ওদের মুখ খোলানো দরকার।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top