News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীরা অবিলম্বে নিয়মিতকরনের দাবি

ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীরা অবিলম্বে নিয়মিতকরনের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীরা অবিলম্বে নিয়মিত করনের দাবি জানিয়েছেন। রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেছেন।

কমিটির সভাপতি বাবুল আচার্জী, এদিন বিস্তারিত বলতে গিয়ে জানান, বিগত সরকারের আমলে ১০ বছর সরকারি পদে অনিয়মিতভাবে কাজ করলে তাদের নিয়মিতকরণ করা হতো। কিন্তু বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ প্রয়োগ করেন। কিন্তু তারপর স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও তারা বিফল হয়েছেন বলে জানিয়েছেন নেতৃত্ব।

তিনি আরো বলেন বর্তমান রাজ্য সরকার যদি অবিলম্বে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের জন্য কোন উদ্যোগ গ্রহণ না করেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনের সামিল হবেন। এমনকি কর্ম বিরতির ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top