News Flash

  • Home
  • খেলা
  • আর জি করের ঘটনায় উদ্বিগ্ন হরভজন সিং, কঠোর আইনের দাবি প্রাক্তন ক্রিকেটারের

আর জি করের ঘটনায় উদ্বিগ্ন হরভজন সিং, কঠোর আইনের দাবি প্রাক্তন ক্রিকেটারের

চন্ডীগড়, ১৮ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার তথা আম আদমি পার্টির সাংসদ হরভজন সিং। দোষীদের শাস্তি দিতে কঠোর আইনের দাবি জানালেন তিনি। রবিবার এক ভিডিও বার্তায় হরভজন সিং বলেছেন, “সম্প্রতি কলকাতায় আমাদের দেশের মেয়ের সঙ্গে যা ঘটেছে তা খুবই অন্যায় এবং তাঁর বিচার পাওয়ার জন্য, আমি মনে করি আমাদের সকলের একত্র হওয়া উচিত এবং এটিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়।”হরভজন সিং বলেছেন, “মেয়েটির যত তাড়াতাড়ি সম্ভব বিচার পাওয়া উচিত… আমি মমতা দিদি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি এবং দেশের অন্যান্য সমস্ত বড় নেতাদের কাছে অনুরোধ করছি, আমাদের সকলকে একত্রিত হওয়া উচিত এবং এমন একটি আইন তৈরি করা উচিত যাতে ভবিষ্যতে কেউ যদি এমন জঘন্য কাজ করে তবে তার মনে রাখা উচিত এর পরিণতি কী হবে।”

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top