জম্মু, ১৮ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে নিজস্ব ক্ষমতায় ভোটে লড়বে বিজেপি। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি রবীন্দর রায়না। একইসঙ্গে তাঁর আত্মবিশ্বাস, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটে বিজেপি জিতবেই।রবিবার জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দর রায়না বলেছেন, “বিজেপি পূর্ণ শক্তির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে…জম্মু ও কাশ্মীরের জনগণ অপ্রতিরোধ্যভাবে বিজেপিকে ভোট দেবেন এবং আমরা সরকার গঠন করব…বিজেপি জম্মু ও কাশ্মীরে একাই লড়বে। আমরা জম্মুতে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করব না।”জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী চৌধুরী জুলফিকার আলীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেছেন, “তিনি জম্মু ও কাশ্মীরের একজন খুব বড় রাজনৈতিক নেতা। আমরা তাকে বিজেপিতে স্বাগত জানাই এবং তার যোগদানের ফলে বিজেপি আরও শক্তিশালী হবে।”

জম্মু ও কাশ্মীরে নিজস্ব ক্ষমতায় ভোটে লড়বে বিজেপি : রবীন্দর রায়না
Releated Posts
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…
রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…


















