News Flash

  • Home
  • খেলা
  • স্বর্ণকমল আয়োজিত গোল্ডেন রান ২৫শে, এন্ট্রি আহ্বান

স্বর্ণকমল আয়োজিত গোল্ডেন রান ২৫শে, এন্ট্রি আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি ম্যারাথন। উদ্যোক্তা স্বর্ণকমল জুয়েলার্স এন্ড কিশনা ডায়মন্ড এন্ড গোল্ড জুয়েলারি। আগামী ২৫ আগস্ট প্রথমবারের মতো এই সিটি ম্যারাথন, যার শিরোনামা করা হয়েছে “দ্য গোল্ডেন রান”। শুরু হবে উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ তথা আইজিএম হসপিটাল এর বিপরীত পয়েন্ট থেকে। কোনও রকম এন্ট্রি ফি-র আবশ্যকতা নেই। সবার জন্য উন্মুক্ত এই সিটি ম্যারাথন, তথা দ্য গোল্ডেন রান-এ ৩৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অংশগ্রহণ করতে ইচ্ছুক দূরপাল্লার অ্যাথলেটদের অনলাইনে ফরম জমা করেও নাম নথিভুক্ত করে নিতে পারেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top