News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলায় বিশেষজ্ঞ শল্য চিকিৎসকগণরোগীনির পিত্তথলিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন
Image

ঊনকোটি জেলায় বিশেষজ্ঞ শল্য চিকিৎসকগণরোগীনির পিত্তথলিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন

আগরতলা,১৬ আগস্ট,২০২৪ ঊনকোটি জেলার বিশেষজ্ঞ শল্য চিকিৎসকগণ স্বাধীনতা দিবসের দিন এক রোগীনির সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন৷ কৈলাশহরের বাসিন্দা ৩২ বছর বয়স্ক ওই মহিলার পেটে অসহ্য ব্যথা সহ অন্যান্য আনুষঙ্গিক উপসর্গ নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন৷ এই সমস্যাগুলি নিয়ে তিনি জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের শরণাপন্ন হন৷ বহির্বিভাগে চিকিৎসকরা রোগীর সমস্যাগুলি সম্পর্কে অবহিত হন৷ তখন সার্জিক্যাল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ সার্জন ডাঃ শুভ্রনীলয় দাস রোগীর পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে দেখেন, তার গলব্লাডারে ফুটো রয়েছে এবং বড় মাপের পাথর রয়েছে৷ রোগী আর্থিক দিক দিয়ে দুর্বল হওয়ায় তাকে আগরতলায় জিবিপি বা আইজিএম হাসপাতালে রেফার করলে সেখানে পরিষেবা গ্রহণে তারা অসমর্থ ছিল৷ ফলে জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার একান্ত আবশ্যক হয়ে পরে৷ এই অবস্থায় হাসপাতালের সার্জন মহিলার জীবন বাঁচাতে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন৷ গত ১৫ তারিখ হাসপাতালের সার্জন ডাঃ শুভ্রনীলয় দাসের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল টিম রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন৷ উক্ত অস্ত্রোপচার টিমে ছিলেন জেনারেল সার্জন ডাঃ সৌরভ লোধ, এনেস্থেসিওলজিস্ট ডাঃ রূপময় দাস, স্ক্রার্ব নার্স স্মৃতি দাস, ও টি টেকনিশিয়ান মিঠুন মল্ল প্রমুখ৷ অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ আছেন৷ উল্লেখ্য জেলা হাসপাতালেই আয়ুষ্মান ভারত স্কীমে সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের অস্ত্রোপচারের সুবিধা পেয়ে রোগীর পরিবার পরিজনরা খুশি এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ উল্লেখ্য গলব্লাডারে পাথরের অস্ত্রোপচার, এপেন্ডিকসের সার্জারি ও ব্রেসটে ক্যান্সার-টিউমার সহ বিভিন্ন জটিল অস্ত্রোপচারে ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা নিয়মিতভাবে করছেন৷ স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top