করিমগঞ্জ (অসম), ১৬ আগস্ট (হি.স.) : পিএম-কিষান প্রকল্পকে বাস্তবায়ন করতে জেলা জুড়ে নানা ধরনের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে । প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের সহায়তার জন্য বিশেষ শিবিরের আয়োজন করার পাশাপাশি শুক্রবার করিমগঞ্জের জেলাআয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে করিমগঞ্জ জেলাআয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে কৃষি বিভাগের অন্তর্গত পিএম-কিষান প্রকল্প সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এতে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি উদয় শঙ্কর দত্ত, সার্কল অফিসার জোনাথন ভাইপেই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শুভাশিস পাল, এএসআরএলএম-র ডিপিএম চন্দনা শর্মা দাস সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা ।
পিএম-কিষান প্রকল্প সম্পর্কিত পর্যালোচনা বৈঠক করিমগঞ্জে
Releated Posts
মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…
অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে
গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…
শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের
আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…
অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

















