News Flash

  • Home
  • খেলা
  • মেট্রিক্স আয়োজিত ইন্ডিপেন্ডেন্স দাবা-‌য় চ্যাম্পিয়ন হায়ুং, শিবম
Image

মেট্রিক্স আয়োজিত ইন্ডিপেন্ডেন্স দাবা-‌য় চ্যাম্পিয়ন হায়ুং, শিবম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চ্যাম্পিয়ন হল হায়ুং দেববর্মা এবং শিবম প্রতাপ পাল। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আন্ত:‌ মেট্রিক্স দাবা প্রতিযোগিতায়। বৃহস্পতিবার কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিস বাড়িতে হয় আসর। তাতে আকাদেমির আগরতলা এবং উদয়পুর শাখার ৪০ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। দু বিভাগে ৪ রাউন্ডের হয় খেলা। বিগেনার্স বিভাগে ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় হায়ুং দেববর্মা। ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান দখল করে যথাক্রমে অরিজিৎ চক্রবর্তী, উদয়পুর শাখার দেবসত্য শর্মা, শৌনক চক্রবর্তী এবং আরিয়ন চক্রবর্তী। এডভাঞ্চ বিভাগে অপরাজিতভাবে প্রথম স্থান দখল করে শিবম প্রতাপ পাল। সমসংখ্যক পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে সঙগীত দাস। ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে তৃতীয় থেকে দেবতীর্থ দাস, আরমান ব্যানার্জি এবং বিনীত গোস্বামী।খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আকাদেমির অভিভাবকরা। আসর পরিচালনা করেন প্রবোধ রঞ্জন দত্ত। আসরকে ঘিরে ব্যাপর উৎসাহ লক্ষ্য করা গেছে। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন কোচ কিরীটী দত্ত। এদিকে সীমিত সংখ্যক শিক্ষার্তী নিয়োগ করা হবে আকাদেমিতে বলে জানান কোচ। ভর্তি হতে ইচ্ছুকদের ৭০০৫২৯১৯৭৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।‌

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top