লখনউ, ১৬ আগস্ট (হি.স.) : কলকাতার আর জি করের ঘটনায় তোলপাড় গোটা দেশ, ক্ষোভে ফুঁসছেন ডাক্তাররা। এমতাবস্থায় আর জি করের ঘটনায় প্রসঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।” বিজেপিকে আক্রমণ করে অখিলেশ বলেছেন, “এই ধরনের কোনও ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কিন্তু এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করার ট্যালেন্ট বিজেপির আছে। যে কোনও ঘটনার রাজনৈতিক ফায়দা হাসিল করার ট্যালেন্ট তাঁদের আছে।” ইউসিসি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গেও এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অখিলেশ যাদব। লখনউতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “দেশের জন্য সবচেয়ে বড় বিষয় হল মুদ্রাস্ফীতি কমাতে হবে, যুবকদের কর্মসংস্থান দিতে হবে এবং সমাজবাদী মানুষের স্বপ্ন পূরণ করতে হবে। সকলের অংশগ্রহণ করা উচিত এবং তাতেই আমাদের সমাজ সমৃদ্ধ হবে।”

আর জি করের ঘটনায় মমতা পদক্ষেপ নেবেন, আশাবাদী অখিলেশ যাদব
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















