চালসা, ১৬ আগস্ট (হি.স.) : আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করল চা বাগানের শ্রমিকেরা। শুক্রবার মেটেলি ব্লকের আইভিল চা বাগানে মৌন মিছিল করা হয়। এদিন শ্রমিকদের পাশাপাশি এই মিছিলে পা মেলান বাগানের কর্মীসহ স্বাস্থ্যকর্মীরা। আর জি কর ঘটনায় তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা।আইভিল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক বলেন, ‘গুড্রিগ্রুপ কোম্পানি বরাবরই মহিলা শ্রমিকদের নিরাপত্তা দিয়ে থাকে। মহিলা শ্রমিকদের কাজের সময়েও নিরাপত্তা থাকে। আরজি করের ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা। পাশাপাশি দোষী ব্যক্তিদের কঠোর শাস্তিও দাবি জানানো হয়।‘

আর জি কর কাণ্ডের প্রতিবাদে চালসায় মৌন মিছিল চা বাগানের শ্রমিকদের
Releated Posts
বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…
গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ
গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…
দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি
চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…
মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…


















