News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদে চালসায় মৌন মিছিল চা বাগানের শ্রমিকদের
Image

আর জি কর কাণ্ডের প্রতিবাদে চালসায় মৌন মিছিল চা বাগানের শ্রমিকদের

চালসা, ১৬ আগস্ট (হি.স.) : আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করল চা বাগানের শ্রমিকেরা। শুক্রবার মেটেলি ব্লকের আইভিল চা বাগানে মৌন মিছিল করা হয়। এদিন শ্রমিকদের পাশাপাশি এই মিছিলে পা মেলান বাগানের কর্মীসহ স্বাস্থ্যকর্মীরা। আর জি কর ঘটনায় তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা।আইভিল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক বলেন, ‘গুড্রিগ্রুপ কোম্পানি বরাবরই মহিলা শ্রমিকদের নিরাপত্তা দিয়ে থাকে। মহিলা শ্রমিকদের কাজের সময়েও নিরাপত্তা থাকে। আরজি করের ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা। পাশাপাশি দোষী ব্যক্তিদের কঠোর শাস্তিও দাবি জানানো হয়।‘

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top