News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদার মানিকচকে জমিতে মহিষ ঢুকে যাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, আহত তিন
Image

মালদার মানিকচকে জমিতে মহিষ ঢুকে যাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, আহত তিন

মালদা, ১৫ আগস্ট(হি.স.): মালদার মানিকচকের নারায়নপুর চড় এলাকায় জমিতে মহিষ ঢুকে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে কার্তিক চৌধুরীর মহিষ প্রতিবেশী গোবিন্দ চৌধুরীর জমিতে ঢুকে পড়ার পর দুই পরিবার তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের ফলে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কার্তিক চৌধুরী, দশমী চৌধুরী, এবং জাটলা চৌধুরীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এদিকে, সংঘর্ষের ঘটনার পর উভয় পক্ষই মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top