News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর হাসপাতালে দুষ্কৃতী হামলা, প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক এসইউসিআই(সি)
Image

আর জি কর হাসপাতালে দুষ্কৃতী হামলা, প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক এসইউসিআই(সি)

কলকাতা, ১৫ আগস্ট (হি. স.) :  আর জি কর হাসপাতালে দুষ্কৃতী হামলা। হাসপাতালের ভিতরে এমার্জেন্সি ওয়ার্ডেও ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক। শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই(সি)।আর জি কর কাণ্ডের প্রতিবাদেই পথে নেমেছিল সাধারণ মানুষ। মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন অংশেই প্রতিবাদ মিছিল চলছিল। রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল উন্মত্ত জনতা পুলিশি ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। এমার্জেন্সি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। এমনকী, অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়। পুলিশের পোড়া ইউনিফর্ম, ছাতা উদ্ধার হয়েছে।আর জি কর হাসপাতালে এই ভাঙচুরের ঘটনার প্রতিবাদে  ১৬ আগস্ট, শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, এসএফআই-ডিওয়াইএফআই-এআইডিডব্লুএ-র তরফে  ১৫ আগস্ট প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top