News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতেই অসুস্থ যুবককে বাড়ি পাঠিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযোগ পরিজনের
Image

চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতেই অসুস্থ যুবককে বাড়ি পাঠিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযোগ পরিজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: চিকিৎসা পরিষেবা নিয়ে প্রতিবাদ করতেই অসুস্থ যুবককে বাড়িতে পাঠিয়ে দিল চিকিৎসক। এমনই অভিযোগ তুললেন রোগীর আত্মীয় পরিজনেরা। ঘটনা জিবি হাসপাতালে।

ঘটনার বিবরনে জানা যায়, কান এবং মাথার সমস্যা নিয়ে গত ৯ দিন আগে জিবিপি হাসপাতালে ভর্তি হয়েছিল সুবল রত্ন দাস। কিন্তু তার সমস্যা সমাধান না হওয়ায় তাকে গতকাল মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে তার মা। অভিযোগ, মেডিকেল বিভাগে আসার পর থেকে কোন চিকিৎসক তাকে দেখেননি। বারবার চিকিৎসকের খোঁজ করেও কোনো সদুত্তর পাননি ওই যুবকের মা। শেষে আজ সকালে তিনি তার ছেলের অবস্থা আরো বেগতিক হওয়ায় চিকিৎসকের খোঁজ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে বলে অভিযোগ। তখনই হাসপাতালে পরিষেবা নিয়ে প্রশ্ন তোলায় রোগীকে নিয়ে বাড়ি চলে যেতে বলেন চিকিৎসক। এমনি জানিয়েছেন অসুস্থ যুবকের মা। ওনাকে দিয়ে কাগজের সই করিয়ে উনার ছেলেকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মহিলার অভিযোগ, উনার ছেলে এখনও সুস্থ হয়নি। হাসপাতালের চিকিৎসকরা গোটা দিন অতিক্রান্ত হলেও ছেলেকে পরিষেবা প্রদান করেনি। এরই প্রতিবাদ করায় ছেলেকে বাড়ি নিয়ে যেতে বলে ডাক্তাররা। ঘটনায় জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন মহিলা। পরে বাধ্য হয়ে তিনি নিজের ছেলেকে নিয়ে হাঁপানিয়া হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top