News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর-কাণ্ড: বাংলার চিকিৎসকদের সমর্থনে ছত্তিশগড়ের রায়পুরেও প্রতিবাদ বুধবার
Image

আর জি কর-কাণ্ড: বাংলার চিকিৎসকদের সমর্থনে ছত্তিশগড়ের রায়পুরেও প্রতিবাদ বুধবার

রায়পুর, ১৪ আগস্ট (হি.স.) : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ ফুঁসছেন চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বুধবারও আর জি কর হাসপাতালে বন্ধ রয়েছে ওপিডি বিভাগ। কর্মবিরতি চলছে পশ্চিমবঙ্গের আরও অনেক হাসপাতালে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্যে এদিনও ডাক্তারদের বিক্ষোভ ও প্রতিবাদ জারি রয়েছে। আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বুধবার ছত্তিশগড়ের রায়পুরেও প্রতিবাদ প্রদর্শন করেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। মেকাহারা হাসপাতালের বাইরে ধর্মঘট করছেন জুনিয়র চিকিৎসকরা।

সেখানকার এক চিকিৎসক এই বিষয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমরা যে হাসপাতালকে নিজেদের বাড়ি বলে মনে করি, সেটিই যদি নিরাপদ না হয়, তাহলে আমরা কোথায় নিরাপদ থাকব? সরকারকে এখনই এই সমস্যা সমাধানের জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top