News Flash

  • Home
  • দেশ
  • রাতে প্রতিবাদী মহিলাদের সমাবেশ, স্বাগত জানালেন কমলেশ্বর মুখোপাধ্যায়
Image

রাতে প্রতিবাদী মহিলাদের সমাবেশ, স্বাগত জানালেন কমলেশ্বর মুখোপাধ্যায়

কলকাতা, ১৪ আগস্ট (হি.স.) : “এটা আন্দোলনের প্রথম ধাপ। তার পরে বৃহত্তম আন্দোলন হবে বলে আমার বিশ্বাস। সেটা অবশ্যই রাজনৈতিক আন্দোলন হবে।” রাতে প্রতিবাদী মহিলাদের সমাবেশের ভাবনাকে এই ভাষাতেই স্বাগত জানালেন বামপন্থী চিকিৎসক-পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।তিনি বুধবার সংবাদমাধ্যমে জানিয়েছেন, “এ যে কতটা মর্মান্তিক ঘটনা, তা সত্যিই বলার অবকাশ রাখে না। শুধু এক জন চিকিৎসক হিসেবে নয়, এক জন নাগরিক হিসেবে এই ঘটনা আমার কাছে নজিরবিহীন। আমার নিজেরও তো মেয়ে রয়েছে। স্বাভাবিক ভাবেই তাই আমি শঙ্কিত ও ত্রস্ত হয়ে রয়েছি এই ঘটনায়।একই সঙ্গে এক জন চিকিৎসক হিসেবেও লজ্জিত ও বেদনাহত। এমন রাতের ডিউটি একসময়ে আমাদের এবং আমাদের বন্ধুবান্ধবকেও করতে হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং অন্য কর্মীদের নিয়েই তো একটা হাসপাতাল চলে। তাঁরাই যদি নিজেদের কর্মক্ষেত্রে নিরাপত্তা না পান, এটা বিরাট দুঃখের বিষয়।

এই ঘটনায় রাজনৈতিক প্রসঙ্গ আসার আগে কয়েকটি প্রশ্ন আছে। কে ঘটনাটা ঘটিয়েছে? এত সাহস তারা কোথায় পেল? এদের পিছনে কাদের পৃষ্ঠপোষকতা রয়েছে? দ্বিতীয়ত, এই সত্যকে ধামাচাপা দেওয়ার প্রয়োজন কেন হচ্ছে? অপরাধীদের আড়াল করা হচ্ছে কেন? এই প্রশ্নগুলি উঠলেই ঘটনায় রাজনৈতিক রং লেগেই যাচ্ছে। প্রতিবাদেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা আসবেন। কিন্তু বিষয়টা হল, তাঁরা দলীয় পতাকা নিয়ে আসবেন কি না! আমার মনে হয় না, এখনই দলীয় পতাকা নিয়ে আসার প্রয়োজন রয়েছে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top