News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে : গৌরব ভাটিয়া
Image

পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে : গৌরব ভাটিয়া

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গকে সরকারের সমালোচনায় সরব হলেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, মুখ্যমন্ত্রী কোনও ভাবেই ন্যায় বিচার দিতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন সে প্রশ্নও উত্থাপন করেন গৌরব ভাটিয়া। তিনি বলেন, ঘটনার পর তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ৪৮ ঘন্টা বিশেষে গুরুত্বপূর্ণ। কিন্তু, তার যথাযথ ব্যবহার বয়নি। উল্টে সাক্ষ্য প্রমাণ মুছে ফেলা হয়েছে।গৌরব ভাটিয়া বলেছেন, প্রমাণ সংগ্রহের জন্য প্রথম ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। যখন এই অপরাধ হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিবৃতি দিয়েছিলেন, তিনি বলেছিলেন কয়েক দিন পরে মামলাটি স্থানান্তর করবেন। তাঁর কাছে প্রশ্ন হল কেন?…যদি মামলাটি অবিলম্বে সিবিআই-এর কাছে হস্তান্তর করা হত, তাঁরা নিরপেক্ষ তদন্ত পরিচালনা করত, তাহলে ক্রাইম সিন সুরক্ষিত থাকতো।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top