News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সঠিকভাবে গণনা হলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আরো ভালো ফলাফল করতো কংগ্রেস: আশীষ কুমার সাহা
Image

সঠিকভাবে গণনা হলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আরো ভালো ফলাফল করতো কংগ্রেস: আশীষ কুমার সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: সঠিকভাবে গণনা হলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আরো ভালো ফলাফল করতো কংগ্রেস দল। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস  সভাপতি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে হামলা হুজ্জতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে  রাজ্যের বিভিন্ন ব্লকে শাসক দল বিজেপি বিরোধী দলের কর্মী সমর্থক, পোলিং এজেন্ট এবং প্রার্থীদের ওপর আক্রমণ সংঘটিত করেছে। ভোটগ্রহণের দিন বিভিন্ন ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কোন প্রশাসনিক সাহায্য পায়নি বিরোধী দলের কর্মীরা।গণনার দিনও একই চিত্র লক্ষ্য করা গেছে রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে। সেখানে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। কালাছড়া ব্লক, চুরাইবাড়ি ব্লক, করমছড়া ব্লক, খোয়াই, তেলিয়ামুড়া, কাঠালিয়া, যুবরাজনগর প্রভৃতি ব্লকে তীব্র সন্ত্রাস চালানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে রিটার্নিং অফিসারের নিকট চিঠি দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top