News Flash

  • Home
  • দেশ
  • পাটনায় আততায়ীর গুলিতে মৃত্যু এক ব্যক্তির, মামলা রুজু করে তদন্তে পুলিশ
Image

পাটনায় আততায়ীর গুলিতে মৃত্যু এক ব্যক্তির, মামলা রুজু করে তদন্তে পুলিশ

পাটনা, ১৪ আগস্ট (হি.স.): বিহারের রাজধানী পাটনায় আততায়ীর গুলিতে খুন হলেন এক ব্যক্তি। পাটনার বজরংপুরী এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে ওই ব্যক্তিকে গুলি করে। নিহতের নাম-অজয় কুমার। বজরংপুরী এলাকায় ওই ব্যক্তির একটি দোকান রয়েছে, মঙ্গলবার রাতে তিনি যখন দোকানে ছিলেন সেই সময় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করেছে।পাটনা পূর্বের পুলিশ সুপার ভরত সোনি বলেছেন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপির বজরংপুরী মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন অজয় কুমার। মঙ্গলবার রাতে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। পুরানো শত্রুতার জেরে এই খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top