নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৩ আগস্ট: কুমারঘাট মহকুমা প্রশাসন, পুর পরিষদ এবং ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কচি কাঁচাদের মধ্যে মঙ্গলবার বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।হাতে আর মাত্র একদিন। তারপরই দেশজুড়ে পালিত হবে ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার কুমারঘাটে কচিকাঁচা অঙ্কন শিল্পীদের মাঝে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলো কুমারঘাট মহকুমা প্রশাসন, স্থানীয় পুর পরিষদ এবং ত্রিপুরা আর্ট সোসাইটি। কুমারঘাটের টাউন হলে পাঁচটি বিভাগে বিভিন্ন বিষয়ের উপর হয় প্রতিযোগীতা।প্রায় ছয় শতাধিক পড়ুয়া অংশ নেয় এই প্রতিযোগীতায়। প্রতিযোগিতার শেষে বিভিন্ন স্থানধিকারিদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিপুরা আর্ট সোসাইটির সম্পাদক অপাংশু দেব। প্রতিযোগীতাকে ঘিরে বেশ উৎসাহ পরিলক্ষিত হয় অংশগ্রহনকারীদের মধ্যে।
ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে বসে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত
Releated Posts
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…


















