News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক মহিলা
Image

লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল আমতলী থানার পুলিশ। ফুলতলী মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ এক মহিলাকে আটক করেছে পুলিশ।  আমতলী থানার অন্তর্গত ফুলতলী মতিনগর এলাকায় যেন নেশা ব্যবসায়ীদের জন্য এক মুক্তাঞ্চল হিসাবে গড়ে উঠেছে।  মঙ্গলবার সকালে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ এর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার শোভারানী তেলি সহ অন্যান্য পুলিশ কর্মীরা ফুলতলী মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৮ গ্রাম নেশা জাতীয় ব্রাউন সুগার সহ গৌরি দেবনাথ নামে এক মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে।ঘটনার খবর পেয়ে থানায় ছুটে আসেন আমতলী এসডিপিও শংকর চন্দ্র দাস। এস ডি পিও জানিয়েছেন  অভিযুক্ত গৌরী দেবনাথ এর স্বামী কৃষ্ণ দেবনাথও এনডিপিএস মামলার অভিযুক্ত।  সেই মামলা চলাকালীন অবস্থায় তার স্ত্রী গৌরী দেবনাথ বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ আটক হল পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত নেশা সামগ্রী গুলির আনুমানিক বাজার মূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা। পুলিশ অভিযুক্ত গৌরী দেবনাথকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তার বিরুদ্ধে পুলিশ একটি এনডিপিএস মামলা  নথিভুক্ত করেছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top