News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদে তমলুকে মৌন মিছিল
Image

আর জি কর কাণ্ডের প্রতিবাদে তমলুকে মৌন মিছিল

তমলুক ১২ আগস্ট  (হি. স.) :  আর জি কর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ধর্ষন ও নৃশংস খুনের বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তাম্রলিপ্ত মেডিকেল কলেজে হোস্টেলে নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে সোমবার মেডিকেল সার্ভিস সেন্টারে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুক হাসপাতাল চত্বর এলাকা সহ হাসপাতাল মোড়ে এক মৌন মিছিল হয়। মিছিলে প্রায় পাঁচ শতাধিক মেডিকেল ছাত্রছাত্রী-ডাক্তার অংশগ্রহণ গ্রহণ করেন। এবং তারা হাসপাতালের সুপার ও কলেজের প্রিন্সিপালকে ওই সংক্রান্ত দাবিদাওয়া যুক্ত স্মারকলিপি জমা দেন।  মিছিলের নেতৃত্বে ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস, সহ-সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া, ডাঃ জয়দেব ঘড়া,ডাঃ কালিশংকর পাত্র, রামচন্দ্র সাঁতরা, লীনা দাস প্রমুখ। শেষে সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল মোড়ে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দরা ওই নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top