News Flash

  • Home
  • দেশ
  • নেশার অপব্যবহারের বিরুদ্ধে নতুন দিল্লিতে দেশব্যাপী ‘গণ শপথ’
Image

নেশার অপব্যবহারের বিরুদ্ধে নতুন দিল্লিতে দেশব্যাপী ‘গণ শপথ’

নয়াদিল্লি, ১২ আগষ্ট : আজ নয়াদিল্লির বড়াখাম্বা রোডের মডার্ন স্কুলে নেশা মুক্ত ভারত অভিযানের (এনএমবিএ) অধীনে নেশার অপব্যবহারের বিরুদ্ধে দেশব্যাপী যুবকদের ‘গণ শপথ’ করিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী রামদাস আঠওয়ালে; এবং শ্রী বি এল ভার্মা (ভিডিও কনফারেন্সের মাধ্যমে)।
এই অনুষ্ঠানে মডার্ন স্কুলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ২৭০০ শিক্ষার্থী, শিক্ষক উপস্থিত ছিলেন। দেশের প্রায় ১০ হাজার স্থান থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজ্য ও জেলা প্রশাসনের মতো বিভিন্ন অংশগ্রহণকারী ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ উপলক্ষে অনুষ্ঠানে সারাদেশ থেকে এক কোটিরও বেশি মানুষ শপথ গ্রহণ করেছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
নেশার ব্যবহার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে নেশা মুক্ত ভারত অভিযান (এনএমবিএ) কর্মসূচি গ্রহণ করা হয়েছে| এই উদ্দ্যেশে দেশের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্কুল ইত্যাদির উপর অধিকতর নজর দেওয়া হয়েছে । এর লক্ষ্য হল নির্ভরশীল জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং তাদের চিহ্নিত করা, হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রগুলিতে তাদের কাউন্সেলিং এবং চিকিৎসা সুবিধা দেবার প্রতি গুরুত্ব প্রদান করা।

ভারত ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের দিকে এগিয়ে চলেছে৷ অন্যদিকে এনএমবিএ ২০২০ সালে চালু হওয়ার পর থেকে পঞ্চম বছরে পদার্পন করছে। এই মাইলফলকের স্বীকৃতি হিসেবে, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিভাগ (ডিওএসজেই) দেশব্যাপী গণ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে।
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার তাঁর ভাষণে সমবেত জনতাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২০২০ সালের ১৫ আগস্ট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাচীর থেকে নেশামুক্ত ভারত গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দেশের ২৭২টি জেলাকে চিহ্নিত করেছে যেগুলি মাদকের অপব্যবহারের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এই জেলাগুলিতে এই অভিযান চালু করা হয়েছে। মন্ত্রী জানান, ২০২৩ সালের আগস্ট থেকে এই সমস্ত জেলাকে এই অভিযানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রী বলেন, আজ দেশে গৃহীত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে, নেশা মুক্ত ভারত অভিযানের (এনএমবিএ) অধীনে ৩.৫৫ কোটিরও বেশি যুবক এবং ২.৩৫ কোটি মহিলা সহ ১১.২৬ কোটিরও বেশি মানুষকে নেশার অপব্যবহারের বিষয়ে সংবেদনশীল করা হয়েছে। ৩ লক্ষ ৪০ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের ফলে এই অভিযানের বার্তা দেশের কিশোর ও যুবকদের কাছে পৌঁছে গেছে বলে তিনি উল্লেখ করেন।
নেশার ভয়াবহতা মোকাবেলায় সামগ্রিকভাবে সমাজের গুরুত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জের জন্য সমাজের সকলকে একত্রিত হওয়া প্রয়োজন এবং এর বিরুদ্ধে লড়াই করা দরকার। মন্ত্রী আরও বলেন, যুবকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া দরকার এবং নেশার ব্যবহার, প্রাথমিক সনাক্তকরণ এবং প্রতিরোধ করাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং নেশার বিরুদ্ধে তাদেরকে আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থীদের এ ব্যাপারে আরো সচেতন হতে এবং নেশার বিরুদ্ধে সমাজে বার্তা ছড়িয়ে দিতে অনুরোধ করেন তিনি।
এই উপলক্ষে সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী শ্রী রামদাস আঠওয়ালে বলেন, নেশার সমস্যা মোকাবিলায় সরকার মিশন-মোডে কাজ করছে। তিনি এনএমবিএর সাফল্যের চিত্রও তুলে ধরেন এবং কীভাবে তা ওষুধের চাহিদা হ্রাস করতে সহায়তা করেছে তার ব্যাখ্যা করেন। এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসাও করেন তিনি৷
মন্ত্রকের সচিব (ডিওএসজেই), শ্রী অমিত যাদব তাঁর বক্তব্যে নেশামুক্ত ভারত অর্জনে এই অনুষ্ঠানের গুরুত্বে কথা তুলে ধরেন। তিনি বলেন, নেশার ব্যবহার জাতীয় অর্থনীতির একটি ড্রেন। নেশার আসক্তি দেশের উপর সামাজিক ও অর্থনৈতিক উভয় প্রভাব ফেলে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ব্যাধি নির্মূল করা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top