News Flash

  • Home
  • দেশ
  • নিয়ন্ত্রণ হারিয়ে নয় জন শিব ভক্তকে পিষে দিল লরি, মৃত ২
Image

নিয়ন্ত্রণ হারিয়ে নয় জন শিব ভক্তকে পিষে দিল লরি, মৃত ২

বাঁকুড়া, ১২ আগস্ট (হি.স.): বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় ঢালার উদ্দেশ্যে গিয়ে দুই শিব ভক্ত তরুণ লরি চাপা পড়ে প্রাণ হারেলেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা জল ট্যাঙ্কির কাছে।  ইন্দপুর থানার হাটগ্রাম -এর একদল সদ্য যৌবনে পাওয়া দেওয়া যুবক শুশুনিয়া পাহাড়ের ঝরনার   পবিত্র জল নিয়   বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরের শিব লিঙ্গে ঢালার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘপথ পায়ে হেঁটে   অতিক্রম করার ক্লান্তিতে   পথের ধারে  বিশ্রাম নিচ্ছিলেন।সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে শিব ভক্তদের পিষে দেয়।ঘটনায় নয়   জন শিব ভক্ত গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। তড়িঘড়ি জখমদের ছাতনা সুপার স্প্যাশালিটি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা দুই   জনকে মৃত বলে ঘোষণা করেন। এই দুই যুবকের নাম বিশাল দত্ত (২১) ও তনুময় দত্ত (২৯)। জখম হয়েছেন মিথিলেশ দত্ত, অদ্বৈত দত্ত, শান্তনু দত্ত, বিবেক চ্যাটার্জি, নয়ন চ্যাটার্জি, দীপ ভদ্র ও শুভম ভদ্র। সকলের বাড়ি ওই হাটগ্রামেই। সবার বয়স ২০ থকে ২৫ এর মধ্যে। এদের মধ্যে দুই   জন বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এবং বাকি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান হাটগ্রামের বাসিন্দা পাপুন কুন্ডু। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ও জখম প্রত্যেকের পরিবার অত্যন্ত সাধারণ। তাদের চিকিৎসা খরচের জন্য সাহায্য চেয়ে দুটি ফোন পে নম্বর দিয়েছেন   গ্রামবাসীরা। একটি হল গ্রামের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শঙ্খ শিল্পী বাবলু নন্দীর ৯১৯৪৭৪৮১৩১৫৪ ও অন্যটি পাপুন কুন্ডুর  ৮৭৭৭৩২২১৬৪।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top