News Flash

Image

ফের অবৈধ অনুপ্রবেশ রুখতে সমর্থ হল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: ফের অবৈধ অনুপ্রবেশ রুখতে সমর্থ হলো বিএসএফ জওয়ানরা। এক প্রেস বার্তা এ খবর জানানো হয়েছে।প্রেসবার্তায় উল্লেখ করা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দুর্বল দৃশ্যতার সুযোগ নিয়ে ১২ থেকে ১৫ জন বাংলাদেশী নাগরিকের একটি দল দিনের বেলায় খোয়াই জেলার বিওপি পাহাড়মুড়া এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখনই কর্তব্যরত বিএসএফ জওয়ানরা এই ঘটনা প্রত্যক্ষ করে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।বিএসএফ সৈন্যদের বাধার মুখে তারা জোরপূর্বক সীমান্ত বেড়া দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। অনুপ্রবেশের প্রচেষ্টা ঠেকাতে এক রাউন্ড পাম্প অ্যাকশন বন্দুক থেকে গুলি চালানো হয়। তখন অনুপ্রবেশকারীরা পুনরায় বাংলাদেশের দিকে পালিয়ে যায়।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top