News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গননাকে কেন্দ্র করে বিজেপি এবং সিপিআইএমের সংঘর্ষ, আহত উভয় দলের কর্মী সমর্থকেরা
Image

গননাকে কেন্দ্র করে বিজেপি এবং সিপিআইএমের সংঘর্ষ, আহত উভয় দলের কর্মী সমর্থকেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: ভোট গণনাকে কেন্দ্র করে কাঠালিয়া ব্লকে বিজেপি ও সিপিআইএম-এর মধ্যে সংঘর্ষ হয়। এতে  দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদেরকে মেলাঘর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনাটি কেন্দ্র করে ওই এলাকা এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে।                                                                     
ঘটনার বিবরনে জানা যায়, সোমবার সকাল থেকেই বিভিন্ন ব্লকে, ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়। কাঠালিয়া ব্লকে, ভোট গণনা শুরু হওয়ার পরে থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে ভাগ বিতন্ডা শুরু হয়। একটা সময় বিজেপি এবং সিপিআইএম দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরগরম হয়ে ওঠে গোটা ব্লক চত্বর। বাঁধে সংঘর্ষ। সেখানে অভিযোগ পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে খন্ড যুদ্ধের সৃষ্টি হয় বিজেপি দলের অভিযোগ সিপিআইএমের কর্মীরা তাদের উপর আক্রমণ করেছে। অপরদিকে সিপিআইএম দলের কর্মীদেরও একই অভিযোগ। 

একসময় এই বাকবিতন্ডা  হাতাহাতির রূপ নেয়। এতে আহত হন উভয়দলের কর্মী সমর্থকেরা। তাদের উদ্ধার করে প্রথমে সোনামুড়া মহাকুমা হাসপাতালে এবং পরবর্তীকালে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্লক চত্বরে নিরাপত্তা আরো জোরদার করা হয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top