ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বি ডিভিশন লিগ ফুটবলের শেষ ম্যাচ আগামীকাল। নিয়ম রক্ষার ম্যাচ। এনএসআরসিসি খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। উল্লেখ্য, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ফুটবল লিগের শেষ ম্যাচ হচ্ছে আগামীকাল। এই ম্যাচের পরই বিকেল ৫টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে নেবে টি এফ এ-র প্রতিনিধিরা। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকবেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ ও যুগ্ম সচিব স্বপন সাহা প্রমুখ। এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন টি এফ এ-র সচিব অমিত চৌধুরী।

বি-ডিভিশন ঘরোয়া ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















