News Flash

Image

রেলে কাটা পড়ে মৃত্যু এক মহিলার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কর্মস্থল থেকে বাড়ি আর যাওয়া হলো না এক মহিলার। আগরতলা সাব্রুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো  মহিলার। মৃত মহিলার নাম স্বপ্না মজুমদার (৫৫), বাড়ি বিলোনীয়া সাতমুড়া এলাকায়। মৃত্যুকালে রেখে গেছেন স্বামী,এক ছেলে ও এক মেয়ে। ঘটনা সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ। বিলোনীয়া মুহুরী নদীর উপর রেল ব্রীজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি থানার পুলিশ।  এরপর রেল লাইন থেকে বৃদ্ধা স্বপ্না মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া হাসপাতালের মর্গে।

জানা যায় স্বপ্না মজুমদার চেরি কালচার দপ্তরে গ্ৰুপ ডি পদে কর্মরত। কর্মস্থল থেকে রেল লাইন ধরে বাড়িতে যাওয়ার সময় এই রেলে কাটা পড়ে মৃত্যু হয় স্বপ্নার। প্রতিদিনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়িতে যায় বলে রেল লাইনের পাশে থাকা এলাকাবাসীরা জানান। এর আগেও রেলে কাটা পড়ার হাত থেকে কোনক্রমে বেঁচে যান তিনি। আজ আর শেষ রক্ষা হলো না। প্রত্যক্ষদর্শীদের সামনেই রেলে কাটা পড়ে মৃত্যু হয় স্বপ্নার মজুমদারের।  স্বপ্নার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top