News Flash

  • Home
  • খেলা
  • একরাশ হতাশা নিয়েই ফুটবল থেকে অবসর  মার্তার

একরাশ হতাশা নিয়েই ফুটবল থেকে অবসর  মার্তার

প্যারিস, ১১ আগস্ট (হি.স.): ব্রাজিলিয়ান কিংবদন্তি মহিলা ফুটবলার মার্তার ব্যক্তি অর্জনের ঝুলি রেকর্ডে টাইটম্বুর। মেয়েদের ফুটবলে তাঁকে কিংবদন্তি ফুটবলার বলা হয়। কিন্তু দলগত অর্জনের শিরোপা নেই তাঁর ঝুলিতে ! সেই কিংবদন্তি মার্তা শনিবার অলিম্পিকের ফাইনালে হেরে তাঁর মনের শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারেননি। অনেক আক্ষেপ নিয়েই ফুটবলকে বিদায় জানিয়েছেন।

তিন তিনবার ফাইনালেও উঠেও সোনালী পদক তিনি স্পর্শ করতে পারেননি। এর আগে ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকেও রৌপ্য পদক নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল।

২০০২ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় মার্তার। সব মিলিয়ে তিনি ব্রাজিলের জার্সিতে ২০৪ ম্যাচে ১১৯ গোল করেছেন। যা ব্রাজিলের ইতিহাসে মহিলা কিংবা পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।

মার্তা ব্যক্তিগত কেরিয়ারে রেকর্ড ৬ বার জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ২০০৭ বিশ্বকাপে  জিতেছেন গোল্ডেন বুট। এই আসরেই জেতেন গোল্ডেন বলের পুরস্কার। ছেলে ও মেয়েদের মিলিয়ে বিশ্বকাপে রেকর্ড ১৭ গোল রয়েছে তাঁর।আর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপ ও পাঁচটি অলিম্পিকের আসরে তাঁর গোল করার রেকর্ডও আছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top