News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কুমারঘাটে বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কুমারঘাটে বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১১ আগস্ট: কুমারঘাট কংগ্রেস অফিস প্রাঙ্গনে  ইন্ডিয়া জোটের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।  উল্লেখ্য গত ৮ ই আগস্ট সারা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের অনুষ্ঠিত হয়। তার সাথে কুমারঘাট ব্লকের অধীনে ১০০ টি পোলিং সেন্টারে  ভোট গ্রহণ  হয় ৫০ পাবিয়াছডা ও  ৫১ ফটিকরায় বিধানসভা মিলে।

এদিন সাংবাদিক বৈঠকে  উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব  স্বপন কুমার বৈষ্ণব, কংগ্রেস নেতৃত্ব সমীরণ দাস,সুশিতল দেবনাথ ,পাবিয়াছডা ব্লক কংগ্রেস সভাপতি  অসিত দেব, ফটিকা ব্লক কংগ্রেস সভাপতি সুভাষ দত্ত  তরুন সাহা,সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ৮ই আগস্ট রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনে বিজেপি বিধায়ক  ভগবান দাস ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছেন। বিধায়কের সঙ্গে থাকা সাঙ্গপাঙ্গরা সিপিআইএম কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জতি এমনকি শারীরিকভাবেও তাদের নিগৃহীত করেছে বলে অভিযোগ তুলেছেন।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top