News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা পৌরনিগম নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক
Image

আগরতলা পৌরনিগম নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক

আগরতলা, ১১ই আগষ্ট: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে আজ আগরতলা পৌরনিগমের নির্বাচিত সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে মেয়র,ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিলের সদস্যগন সহ প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের নির্বাচিত কর্পোরেটররা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত কর্পোরেটররা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কাজের তথ্য-বিবরণ ও আগামী দিনের জন্য বিভিন্ন প্রকল্পের প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি এলাকার  বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে আসেন। এই বৈঠকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা,স্মার্ট সিটি মিশনের বাস্তবায়ন, নগর এলাকা সৌন্দর্যায়ন , উন্নয়নমুলক কাজকে আরো তরান্বিত করা সহ জনগনের প্রতি দায়বদ্ধ থেকে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পরামর্শ দেন ডঃ সাহা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top