News Flash

  • Home
  • খেলা
  • অনুর্ধ্ব ১৪ ও ১৭ বালকদের পশ্চিম জেলা দল ঘোষণা 

অনুর্ধ্ব ১৪ ও ১৭ বালকদের পশ্চিম জেলা দল ঘোষণা 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ত্রিপুরা স্পোর্টস স্কুল বোর্ড আয়োজিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪ ও ১৭ বালকদের ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে পশ্চিম জেলা দল ঘোষণা করা হয় শনিবার। এদিন আগরতলা শহরতলী উত্তর দেবেন্দ্রনগর সিন্থেটিক ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক এই দুই বিভাগের টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করে পশ্চিম জেলার জিরানিয়া মোহনপুর ও সদর মহকুমার ফুটবল দল। প্রতিযোগিতা শেষে উভয় বিভাগে ১৬ জন করে পশ্চিম জেলার ফুটবল দল গঠন করা হয়। আগামী ২০ থেকে ২১ আগস্ট অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে গোমতী জেলার অমরপুরে। অপরদিকে অনূর্ধ্ব ১৪ রাজ্যভিত্তিক ফুটবল অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২৯ আগস্ট খোয়াইয়ে। শনিবার ম্যাচ শেষে উভয় বিভাগে চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনূর্ধ্ব ১৪ বালকদের ফুটবলের চ্যাম্পিয়ন হয় জিরানিয়া। তারা ২- ১ গোলের ব্যবধানে পরাজিত করে মোহনপুরকে। অন্যদিকে অনুর্ধ্ব ১৭ বিভাগে জিরানিয়া ৪-৩ গোলে পরাজিত করে সদরকে। দিনের লড়াই শেষে রাজ্যভিত্তিক আসরের জন্য দুই বিভাগে পশ্চিম জেলা দল গঠন করা হয়। অনূর্ধ্ব ১৪ বিভাগের ফুটবলাররা হলেন – ঈমানুল কলই, হরি ভক্ত দাস কমল জমাতিয়া, কালিসাও রিয়াং, মানব দেববর্মা, আকাশ দেববর্মা, হায়েস্ট দেববর্মা, রাকেশ চাকমা কুথায় দেববর্মা, পৃথাই দেববর্মা,  কৃষাণ দেববর্মা, এবংস দেববর্মা, সৌমেন দেববর্মা, সায়ন দাস, সানাল দেববর্মা ও কিষান দেববর্মা। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে প্রীতম ওরাং, বিনীত সিং, নয়ন দাস, শ্যামল দেববর্মা। জেলার অনূর্ধ্ব ১৭ দলটি হল অজয় সূত্রধর, দীপ দেববর্মা, সুকান্ত দাস, ব্রহ্মঞ্জয় রিয়াং, সালকা জমাতিয়া, রাজদীপ রবিদাস, আপন দে, সাহিল জমাতিয়া, গোপাল ঘোষ, বিশাল ত্রিপুরা, সঞ্জয় দেববর্মা, দিপু দেববর্মা, ডেনিয়েল দেববর্মা, প্রিয়াংশু দেববর্মা,নিদাল দেববর্মা ও শানু সরকার। স্ট্যান্ড বাই হিসেবে রয়েছে প্রহর দেববর্মা, রণবীর দেববর্মা, পিন্টু দেববর্মা ও আকাশদীপ দেবনাথ।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top