News Flash

  • Home
  • খেলা
  • সুইডেনের উদ্দেশ্যে রওনা রাজ্যের মাস্টার্স অ্যাথলেটরা

সুইডেনের উদ্দেশ্যে রওনা রাজ্যের মাস্টার্স অ্যাথলেটরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।আগামী ১৩ থেকে ২৫ আগস্ট সুইডেনের গুটেনবার্গে অনুষ্ঠিত হতে চলেছে ২৬ তম বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিভ চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক এই আসরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে রাজ্যের ৬ জন অ্যাথলেট। ভারতীয় দলের হয়ে রাজ্যের প্রতিনিধিরা হল জবা পাল দত্ত, শেফালী বর্ধন, মিতালী দেবনাথ অর্চনা বনিক, মমতা নাথ ও কাজল চন্দ্র দাস। শনিবার সকালে সুইডেনের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করলেন ভারতীয় দলের রাজ্যের প্রতিনিধিরা। এদিন আগরতলা বিমানবন্দরে ভারতীয় দলের প্রতিনিধিদের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান মাস্টার্স অ্যাথলেটিক এসোসিয়েশন অফ ত্রিপুরার সম্পাদক আশিস পাল, সিনিয়র মাস্টার্স অ্যাথলেট অমিয় কুমার দাস। রাজ্যের খেলোয়াড়দের সাফল্য জানিয়ে বার্তা দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি পঙ্কজ বিহারী সাহা, সহ সভাপতি স্বপন সাহা, কার্যকরী সভাপতি তপন ভট্টাচার্য, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সহ-সম্পাদক অপু রায়, নিখিল সাহা, প্রণব অখন্ড ও চন্দন চক্রবর্তী।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top