নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): দীর্ঘ ১৭-মাস পর জেল থেকে মুক্তি পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর শনিবারই তিহার জেল থেকে বেরিয়েছেন সিসোদিয়া, আর শনিবার সকালে দিল্লির কনৌট প্লেসের হনুমান মন্দিরে পুজো দিয়েছেন সিসোদিয়া। সঙ্গে ছিলেন দলের নেতা সৌরভ ভরদ্বাজও।হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর সিসোদিয়া বলেছেন, “বজরং বলি আমাকে আশীর্বাদ করেছেন। অরবিন্দ কেজরিওয়ালের ওপরও বজরং বলির আশীর্বাদ রয়েছে, দেখবেন কেজরিওয়ালজিও এভাবে আশীর্বাদ পাবেন।” সৌরভ ভরদ্বাজ বলেছেন, “আম আদমি পার্টির ওপর যখনই কোনও সংকট এসেছে, হনুমানজি উদ্ধার করেছেন। তাই আমরা হনুমানজির আশীর্বাদ নিতে এখানে এসেছি।”

জেলমুক্তির পর হনুমান মন্দিরে পুজো দিলেন সিসোদিয়া, কেজরিওয়ালের মুক্তি নিয়েও আশাবাদী
Releated Posts
ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…
দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…
ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…
পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

















