News Flash

  • Home
  • খেলা
  • বি ডিভিশন লিগ ফুটবলে এনএসআরসিসি জয়ী, পুলিশকে রুখলো ত্রিপুরা স্পোর্টস স্কুল

বি ডিভিশন লিগ ফুটবলে এনএসআরসিসি জয়ী, পুলিশকে রুখলো ত্রিপুরা স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন গ্রুপ লীগ ফুটবলে এনএসআরসিসি ৫২ গোলে নবোদয় সংঘকে পরাজিত করেছে। অপর খেলায় পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে রুখে দিয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ঘরোয়া বি-ডিভিশন লিগে নিয়মরক্ষা ম্যাচে শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নবোদয় সংঘ ও এন এসআরসিসি। ম্যাচটি ৫-২ গোলের ব্যবধানে নবোদয় সংঘ কে পরাজিত করে লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখলো এন এসআরসিসি। অন্যদিকে টানা ৭ ম্যাচে পরাজিত হয়ে শূন্য পয়েন্ট নিয়ে অপ্রত্যাশিত ভাবে লিগ শেষ করলো  নবোদয় সংঘ। এদিনের  ম্যাচে এনএসআরসিসির হয়ে হ্যাট্রিক করে সজল দাস। ম্যাচে সজল দাস খেলার ১৫,৪৮ ও ৬৪ মিনিটে ৩ টি গোল করে। এছাড়াও এনএসআরসিসি র  হয়ে ১ টি করে গোল ম্যাচের ৬ মিনিটে পল্টু চৌধুরী ও ৩৩ মিনিটে ইকবাল হোসেন। পক্ষান্তরে নবোদয় সংঘের হয়ে জোড়া গোল করে খেলার ৪৯ ও ৭২ মিনিটে কিষান কুমার জমাতিয়া। 

দিনের দ্বিতীয় নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয় পুলিশ রিক্রিয়েশন ক্লাব ও এিপুরা স্পোর্টস স্কুল।  ম্যাচটি ৪-৪ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। এদিনের ম্যাচটি ড্র করে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো পুলিশ রিক্রিয়েশন ক্লাব। অন্যদিকে লিগে নিজেদের শেষ ম্যাচে ১৩ আগষ্ট এন এস আর সি সির বিরুদ্ধে খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুল।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top