নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, ‘ভারত ছাড়ো’ আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি সন্ধিক্ষণ মুহূর্ত। ঔপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করতে এই আন্দোলন অত্যন্ত কার্যকরী হয়েছিল। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের প্রোফাইল ছবি বদলে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা করেছেন। ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে গণ আন্দোলনে পরিণত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকেও তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করে ‘হর ঘর তিরঙ্গা’ ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানান।

ভারত ছাড়ো আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সন্ধিক্ষণ মুহূর্ত : প্রধানমন্ত্রী
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















