কলকাতা, ৯ আগস্ট (হি.স.): হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিমের সোরেং। শুক্রবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪। সিকিমে অনুভূত হওয়া এই ভূকম্পন টের পাওয়া যায় উত্তরবঙ্গেও। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে ভূকম্পন টের পাওয়া যায়। বৃহস্পতিবার সকাল ৬টা ৫৭ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল সিকিমের নামচি থেকে ৯ কিলোমিটার দূরে। কম্পন টের পাওয়া গিয়েছে পড়শি দেশ ভুটানেও। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। কম্পনের উৎসস্থলটির অবস্থান দার্জিলিং থেকে ২২ কিলোমিটার দূরে, উত্তর সিকিমের রাবাংলার কাছে। সকালে যখন কম্পন অনুভূত হয়, তখন অনেকেই ঘুমিয়েছিলেন। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন ভূমিকম্প টের পাওয়া কিছু মানুষ।

সিকিমের সোরেং-এ মৃদু তীব্রতার ভূমিকম্প; কম্পাঙ্ক ৪.৪, কম্পন উত্তরবঙ্গেও
Releated Posts
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…
ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…


















