News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৭ আগস্ট বড়কাঁঠালে শ্রীশ্রী শান্তিকালী সেবা আশ্রমের উদ্বোধন, মন্ত্রীগণের উপস্থিতিতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

২৭ আগস্ট বড়কাঁঠালে শ্রীশ্রী শান্তিকালী সেবা আশ্রমের উদ্বোধন, মন্ত্রীগণের উপস্থিতিতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: আগামী ২৭ আগস্ট মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের অন্তর্গত বড়কাঁঠালস্থিত শ্রীশ্রী শান্তিকালী সেবা আশ্রমের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আজ বড়কাঁঠালস্থিত সিদ্ধেশ্বরী সেবা মিশনের বোর্ডিং হাউসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ।সভায় উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা, হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রনবীর দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, শ্রী শ্রী শান্তিকালী মিশনের মহারাজ চিত্ত দেববর্মা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভায় অনুষ্ঠানকে সফল করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top