News Flash

  • Home
  • দিনের খবর
  • এএপি শিবিরে খুশির আবহ, আবগারি মামলায় জামিন পেয়ে গেলেন মনীশ সিসোদিয়া
Image

এএপি শিবিরে খুশির আবহ, আবগারি মামলায় জামিন পেয়ে গেলেন মনীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। শুক্রবার মনীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, বেশ কিছু শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। যেমন পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। এছাড়াও সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না তিনি। সিসোদিয়া জামিন পেতেই আনন্দে মেতে উঠেছেন দলীয় কর্মী-সমর্থকরা।উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি সিসোসিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। অবশেষে প্রায় ১৮ মাস কারবন্দি থাকার পরে মুক্তি পেতে চলেছেন সিসোদিয়া। শুক্রবার সিসোসিয়াকে জামিন দেওয়ার পাশাপাশি মামলার দ্রুত শুনানিরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশে বলেছে, “তিনি ‘দ্রুত বিচার’ পাওয়ার অধিকারী।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top