News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটো এবং বোলেরো গাড়ির  সংঘর্ষে গুরুতর আহত অটোচালক, মৃত্যু বৃদ্ধার
Image

অটো এবং বোলেরো গাড়ির  সংঘর্ষে গুরুতর আহত অটোচালক, মৃত্যু বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: অটো এবং বোলেরো গাড়ির সংস্পর্শে গুরুতর আহত তিনজন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক বৃদ্ধার।ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রানের বাজার মোহনপুর এলাকা থেকে চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে আসছিলেন পূর্ণলক্ষী দেববর্মা (৮০) এবং ওনার মেয়ে।নন্দননগর পালপাড়া এলাকায় আসতেই অটো গাড়ির সঙ্গে একটি বোলেরো গাড়ির সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর আহত হন অটোতে থাকা বৃদ্ধা মহিলা, উনার মেয়ে এবং অটোচালক। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে আসেন। যদিও ঘাতক গাড়িটি পালিয়ে যায়। এদিকে বৃদ্ধা, পূর্ণলক্ষী দেববর্মার অবস্থা খুবই গুরুতর ছিল। হাসপাতালে এসে চিকিৎসাধীন অবস্থাতেই কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।
এদিকে অটোচালকও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক গাড়ির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top